শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

ঢাকার কূটনীতি ফল দিচ্ছে: জাতিসংঘে বাংলাদেশকে সমর্থনের সারি দীর্ঘ হচ্ছ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ক্রমেই আন্তর্জাতিক সমর্থন অর্জন করছেন। শুক্রবার জেদ্দায় ওআইসির জরুরি বৈঠকের ফাঁকে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও গাম্বিয়াসহ কয়েকটি দেশের শীর্ষ কূটনীতিকরা ঢাকার প্রার্থীতার প্রতি পূর্ণ সমর্থন জানান।

ওআইসি বৈঠকের বাইরে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনা চলাকালে এসব দেশের প্রতিনিধিরা বলেন, ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের স্বার্থে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় তারা বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিপক্ষীয় আলোচনায় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং নতুন সরকারের অধীনে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরবে বলে মত দেন।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।

এছাড়া সৌদি, তুরস্ক ও ফিলিস্তিনের মন্ত্রীগণ বাংলাদেশের ফিলিস্তিন-পন্থী অবস্থানকে অত্যন্ত প্রশংসা করেন এবং এটিকে আন্তর্জাতিক অঙ্গনে নৈতিক নেতৃত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আগামী জুনে জাতিসংঘে নির্বাচনের আগে বাংলাদেশের এই কূটনৈতিক সাফল্যকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে কূটনৈতিক মহল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD