শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

সিনোলজিতে কনফুসিয়াস কেন্দ্রিক গবেষণার বাইরে নতুন গবেষণার দিগন্ত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

চীন বিষয়ক গবেষণা বা সিনোলজি বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন দেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক বোঝাপড়া ও যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি।

সম্প্রতি শাংহাইতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব চীন অধ্যয়ন সম্মেলনে বিশ্বের প্রায় ৫০০ সিনোলজিস্ট অংশ নেন। চার দশক আগে যেখানে যুক্তরাষ্ট্র, পশ্চিম জার্মানি ও যুক্তরাজ্যে মাত্র কয়েক ডজন গবেষক ছিলেন, সেখানে বর্তমানে ৯০টি দেশ ও অঞ্চলের ৫৫০টি প্রতিষ্ঠানে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী চীন অধ্যয়ন করছেন। বিশ্বের বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া এবং ভিন্ন সভ্যতা ও ব্যবস্থার সহাবস্থানকে গুরুত্ব দেওয়ার মধ্যেই ভবিষ্যৎ আন্তর্জাতিক বোঝাপড়ার ভিত্তি তৈরি হবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে ওই সম্মেলনে।

গবেষকরা বলেন, আগে সিনোলজির মূল বিষয় ছিল চীনা ভাষা, ইতিহাস ও কনফুসিয়াসের প্রভাব নিয়ে গবেষণা। এখন গবেষকরা চীনের আধুনিকায়ন ও উন্নয়ন মডেল বিশ্লেষণেও গুরুত্ব দিচ্ছেন।
অনেক আন্তর্জাতিক গবেষক এখন চীনের উন্নয়নপথকে একটি স্বতন্ত্র মডেল হিসেবে আলোচনা করছেন, এবং এটাকে ‘চায়না মডেল’ বলে উত্থাপন করা হয়। তবে চীন এটাকে সতর্কতার সঙ্গে ‘চীনের উন্নয়নপথ’ বা ‘চীনা শাসনব্যবস্থা’ হিসেবেই উল্লেখ করে।

সূত্র; তথ্য ও ছবি,চায়না ডেইলি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD