শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

শুল্ক হুমকি থেকে ইউক্রেন ইস্যু-মিত্রদের প্রতি মার্কিন আচরণে ক্রমবর্ধমান ক্ষোভ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

আমেরিকান রাজনীতিবিদ হেনরি কিসিঞ্জার একবার মার্কিন-ইইউ সম্পর্ককে “সমস্যাজনক অংশীদারিত্ব” হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই সম্পর্কটি এখন সবচেয়ে কঠিন বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে।

চলতি বছরের মিউনিখ নিরাপত্তা প্রতিবেদনে সরাসরি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক শৃঙ্খলার “সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাঘাতকারী” হিসেবে অভিহিত করে; একসময়ের উষ্ণ “ট্রান্সআটলান্টিক পারিবারিক নৈশভোজ” বিশেষভাবে ঠান্ডা ও এমনকি কিছুটা বিশ্রী বলে মনে হচ্ছে।

বিশ্বব্যাপী নেটিজেনদের মধ্যে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন দ্বারা পরিচালিত একটি জরিপে, ৮১.৪ শতাংশ উত্তরদাতা বলেছেন যে, নিরাপত্তা, বাণিজ্য ও যৌথ মূল্যবোধসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন-ইইউ সম্পর্ক ভেঙে পড়েছে।

শুল্ক আরোপের হুমকি ও ইইউকে সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে বাধ্য করা থেকে শুরু করে, ইউক্রেন আলোচনার টেবিল থেকে ইউরোপীয় দেশগুলোকে বাদ দেওয়া এবং তারপর জোরপূর্বক গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা করা পর্যন্ত, মার্কিন সরকারের বৈদেশিক নীতিতে পরিবর্তন বারবার তার ইউরোপীয় মিত্রদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। যুক্তরাষ্ট্র ইউরোপীয় নিরাপত্তার গ্যারান্টর থেকে রাজনৈতিক বাস্তুতন্ত্রের ব্যাহতকারী ও জাতীয় স্বার্থের শোষক হয়ে উঠেছে।

৮৮.৪ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, মার্কিন পদক্ষেপগুলো ইউরোপীয় দেশগুলোর স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তবে, যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নির্ভরতা স্বল্পমেয়াদে পরিবর্তনের সম্ভাবনা কম, এবং ইউরোপের মধ্যে একটি ঐক্যবদ্ধ কূটনৈতিক কণ্ঠস্বরের অভাব আত্ম-উদ্ধারের জন্য এর সম্ভাবনাকে আরও পরীক্ষায় ফেলবে।

৮৬.৬ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, ইউরোপের অপর্যাপ্ত কৌশলগত স্বায়ত্তশাসন ও অভ্যন্তরীণ সংহতির অভাব মার্কিন একতরফা হুমকি মোকাবিলা করা কঠিন করে তোলে।

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD