শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

কানাডার স্কুলে হামলা: বন্দুকধারীসহ নিহত ১০, তদন্ত চলছে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ এলাকায় একটি স্কুলে ভয়াবহ হামলায় বন্দুকধারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ ঘটনা ঘটে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ স্কুল ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা—তিনি নিজেই প্রাণ নিয়েছেন, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের পর জানানো হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্কুল প্রাঙ্গণ থেকে ছয়জনের মরদেহ পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। একই সময়ে শহরের একটি আবাসিক ভবন থেকেও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর এলাকা জুড়ে জরুরি সতর্কতা জারি করে পুলিশ। দ্বিতীয় কোনো হামলাকারী জড়িত ছিল কি না এবং হতাহতদের সঠিক সংখ্যা কত—তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

মাত্র ২ হাজার ৪০০ জনসংখ্যার শান্ত এই শহরে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পৌঁছেছে।

পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানায়, হামলার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ‘লকডাউন’ এবং পাশের টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুলে ‘সিকিউর অ্যান্ড হোল্ড’ জারি করা হয়।

স্থানীয় আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড জানান, নিরাপত্তা অভিযান চলমান থাকায় বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।
সরকারি তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।

ঘটনার পর পুরো শহরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার কারণ বা মোট হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া সম্ভব নয়।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD