শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

সবুজ রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতায় আগ্রহী চীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির উন্নয়ন ও প্রয়োগে চীনের প্রচেষ্টা সকলের কাছে স্পষ্ট। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, ২২ জানুয়ারি (বৃহস্পতিবার), বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

চীন অনেক বায়ু টারবাইন তৈরি করে, কিন্তু দেশটিতে কোনো বায়ু খামার খুঁজে পাওয়া যায় না মর্মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখপাত্র বলেন, চীন বিশ্বের সবচেয়ে ব্যাপক কার্বন নির্গমন হ্রাস নীতি ব্যবস্থা ও বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং সক্রিয়ভাবে সবুজ উন্নয়নের ফল ভাগ করে নিচ্ছে। চীনের স্থাপিত বায়ু বিদ্যুতের ক্ষমতা টানা ১৫ বছর ধরে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। গত নভেম্বর পর্যন্ত চীনের স্থাপিত বায়ু বিদ্যুতের ক্ষমতা ৬০ কোটি কিলোওয়াট ছাড়িয়ে গেছে। চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে, চীনের রপ্তানিকৃত বায়ুশক্তি ও ফটোভোলটাইক পণ্যগুলো অন্যান্য দেশের কার্বন নির্গমন প্রায় ৪.১ বিলিয়ন টন কমিয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, একটি দায়িত্বশীল উন্নয়নশীল দেশ হিসেবে চীন, বিশ্বব্যাপী সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তরকে উত্সাহিত করতে এবং যৌথভাবে একটি পরিষ্কার ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে ইচ্ছুক।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD