শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ট্রাম্পের হুমকির মধ্যেই ডেনমার্কের সঙ্গেই থাকার ঘোষণা গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দখলের হুমকির মুখেও ডেনমার্কের সঙ্গেই থাকার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডরিক নিলসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেছে নিতে হলে গ্রিনল্যান্ড ডেনমার্ককেই বেছে নেবে।

মঙ্গলবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অবস্থান জানান জেন্স-ফ্রেডরিক নিলসেন। তিনি বলেন, ‘যদি এখনই আমাদের যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেছে নিতে বলা হয়, আমরা ডেনমার্ককেই বেছে নেবো।’

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা ডেনমার্ক, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিয়েছি। শান্তিপূর্ণ সংলাপ ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।’ তার বক্তব্যে স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের চাপের বিপরীতে ইউরোপীয় জোট ও কৌশলগত অংশীদারদের প্রতি গ্রিনল্যান্ডের আস্থার প্রতিফলন দেখা যায়।

এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, ‘নিকটতম মিত্রের কাছ থেকে এমন চাপ মোকাবিলা করা মোটেও সহজ নয়।’ তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্র দেশের কাছ থেকে আসা প্রকাশ্য হুমকি কূটনৈতিকভাবে অস্বস্তিকর ও উদ্বেগজনক।

উল্লেখ্য, গ্রিনল্যান্ড সরকার এর আগেও ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল। গত সোমবার দেওয়া ওই বিবৃতিতে দ্বীপটির সার্বভৌমত্ব ও রাজনৈতিক সিদ্ধান্তের অধিকার নিয়ে কোনো আপস না করার কথা জানানো হয়।

ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব উত্থাপন করেন। দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর এবং সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে তিনি বিষয়টি নিয়ে আবারও আগ্রহ প্রকাশ করছেন। এমনকি তিনি প্রকাশ্যে বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবেই হোক দ্বীপটি দখল করবে।

ট্রাম্পের এই বক্তব্য ও হুমকি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। এতে ন্যাটোর ঐক্য ও ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। একই সঙ্গে গ্রিনল্যান্ডের জনগণের মধ্যে নিরাপত্তা, জাতীয় পরিচয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে স্বায়ত্ত্বশাসিত গ্রিনল্যান্ড সরকারের এই স্পষ্ট অবস্থান ওয়াশিংটনের প্রতি একটি শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ প্রত্যাখ্যান হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: গার্ডিয়ান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD