শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

আফ্রিকার উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা লেসোথোর প্রধানমন্ত্রীর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

১০ জানুয়ারি মাসেরুতে লেসোথোর প্রধানমন্ত্রী স্যাম মাতেকানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

প্রধানমন্ত্রী স্যাম মাতেকান ওয়াং ই-কে ‘উচ্চ পাহাড়ের দেশে’ আসার জন্য স্বাগত জানান। তিনি বলেন, লেসোথো দুই দেশের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। লেসোথোসহ আফ্রিকান দেশগুলোর উন্নয়নে চীনের অমূল্য সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওয়াং ই জানান, ২০২৪ সালের চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের পর দুই পক্ষ একযোগে ‘দশটি অংশীদারিত্বমূলক কার্যক্রম’ এগিয়ে নিয়ে সফলভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে, যা লেসোথোর উন্নয়নকে শক্তিশালীভাবে এগিয়ে নিয়েছে। লেসোথোর সঙ্গে দেশ শাসনের অভিজ্ঞতা বিনিময় করতে, বহুপাক্ষিক খাতে সমন্বয় বাড়াতে এবং দুই পক্ষের কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক এগিয়ে নিতে চীন আগ্রহী।

ওয়াং ই আরও বলেন, লেসোথো এক-চীন নীতিতে অবিচল থাকায় চীন এর প্রশংসা করে। চীন সব সময় আফ্রিকার দেশগুলোর পাশে থাকবে। লেসোথোসহ গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য চীন ন্যায়বিচার সমুন্নত রাখবে , একতরফা দাদাগিরির বিরোধিতা করবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা এগিয়ে নেবে।

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD