শিরোনাম :
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত; উদ্ধার সহায়তা করছে বিজিবি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আইন মানলে পরিবর্তন হবে দেশ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হরমুজ অচল, আরব অর্থনীতিতে ধসের শঙ্কা: জাতিসংঘের সতর্কবার্তা মার্কিন-ইরান উত্তেজনায় ন্যাটোতে ফাটল, জোট পুনর্বিবেচনার হুঁশিয়ারি ওয়াশিংটনের বৈশ্বিক ডেটা ব্যবস্থাপনায় নতুন প্ল্যাটফর্ম ডব্লিউডিও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা রাখার তাগিদ বেইজিংয়ের এআই ও রোবটিক্সে বিনিয়োগে বাড়ছে শিল্প সম্ভাবনা সবুজ উন্নয়নে আইনগত ভিত্তি শক্তিশালী করছে চীন: সি চিন পিং রাডার থেকে নিখোঁজের পর পাহাড়ে আছড়ে পড়ল এএন-২৬, প্রাণহানি বহু

৫০ হাজার মার্কিন তরুণকে চীনে আমন্ত্রণের উদ্যোগে ইতিবাচক প্রতিক্রিয়া

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের একটি যৌথ তরুণ শিক্ষা বিনিময় দলের শিক্ষক ও শিক্ষার্থীদের জবাবি চিঠি দিয়েছেন।

চিঠিতে সি চিন পিং লিখেছেন, “খুব খুশি হলাম যে, বিনিময় দলের শিক্ষক ও শিক্ষার্থীরা চীনে একটি আনন্দময় সময় কাটিয়েছেন এবং এ যাত্রায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। চীনা সংস্কৃতির প্রতি আপনাদের গভীর আগ্রহ ও আন্তরিক ভালোবাসাও আমি অনুভব করেছি।”

সি চিন পিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের আশা জনগণের ওপর এবং ভবিষ্যৎ তরুণ-তরুণীদের ওপর নির্ভরশীল। ‘৫ বছরে ৫০ হাজার মার্কিন তরুণ-তরুণীকে চীন সফর এবং শিক্ষা বিনিময়ের আমন্ত্রণের’ উদ্যোগটি চালু হওয়ার পর ৪০ হাজারেরও বেশি মার্কিন তরুণ-তরুণী এতে ইতিবাচকভাবে অংশগ্রহণ করেছেন। এটি তাদের জন্য প্রকৃত চীনকে জানার একটি জানালা খুলে দিয়েছে এবং দুই দেশের জনগণের বন্ধুত্ব উন্নয়নে একটি সেতু নির্মাণ করেছে। এতে স্পষ্টভাবে বোঝা যায় যে, বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখা চীন ও মার্কিন জনগণের মনের ইচ্ছা। আশা করা যায়, আরও বেশি মার্কিন তরুণ-তরুণী দুই দেশের বন্ধুত্ব উন্নয়নে অংশ নেবেন। তাঁরা দুই দেশের বন্ধুত্বের ‘নতুন প্রজন্মের দূত’ হিসেবে ভূমিকা রাখবেন এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার ও দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন।

সম্প্রতি চীন সফরকারী মার্কিন তরুণ শিক্ষা বিনিময় দলের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি দিয়েছিলেন। এতে ২০২৫ সালের অক্টোবরে তাদের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি, প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত ‘৫ বছরে ৫০ হাজার মার্কিন তরুণ-তরুণীকে চীন সফর ও শিক্ষা বিনিময়ের আমন্ত্রণের’ উদ্যোগটি দুই দেশের তরুণদের পারস্পরিক বোঝাপড়া জোরদারে অমূল্য সুযোগ তৈরি করেছে বলে তারা ধন্যবাদ জানান।

সূত্র :আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD