শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্বাক্ষর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ছবি: ইন্টারনেট

সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের জন্য সাশ্রয়ী আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে সেনা সদর দফতরে এই সমঝোতাপত্র স্বাক্ষর হয়। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার দেসালেগন মোল্লা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তুলনামূলকভাবে কম ভাড়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বারা পরিচালিত বিদ্যমান রুটের বাইরের গন্তব্যগুলোতে প্রশিক্ষণ এবং অন্যান্য সরকারী কাজে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেবা নিতে পারবে।

এই ব্যবস্থাটি ভ্রমণ ব্যয় কমানোর পাশাপাশি সেনা সদস্যদের কম খরচে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিমান সংস্থার পরিষেবা গ্রহণের অনুমতি দেবে। চুক্তিটি বিদেশে দায়িত্ব পালন এবং মিশন মোতায়েনের সময় গতিশীলতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পরিচালন দক্ষতা এবং সামগ্রিক সক্ষমতায় অবদান রাখবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD