শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

উত্তর নাইজেরিয়ায় ব্যস্ত বাজারে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ৩০

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি ব্যস্ত বাজারে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা।

রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে নাইজার প্রদেশের ডেমো গ্রামের কাসুয়ান দাকি বাজারে এই হামলার ঘটনা ঘটে। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন জানান, একদল সশস্ত্র হামলাকারী মোটরসাইকেলে করে বাজারে প্রবেশ করে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।

তিনি রয়টার্সকে বলেন, “ঘটনাস্থলেই অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।”

হামলাকারীরা শুধু গুলি চালিয়েই থামেনি; তারা বাজারের একাধিক দোকানে লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়। পুলিশের মুখপাত্র জানান, স্থানীয়ভাবে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। তিনি আরও বলেন, হামলার সময় কয়েকজন মানুষকে অপহরণ করা হয়েছে এবং অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।

আহত দাউদা সাকুল্লে নামে এক ব্যক্তি রয়টার্সকে বলেন, হামলাকারীরা নারী ও শিশুদেরও রেহাই দেয়নি। তিনি অভিযোগ করেন, হামলার সময় বাজারে কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না। হামলার কয়েক ঘণ্টা পরও স্থানীয় বাসিন্দারা বাজার এলাকায় মরদেহের সন্ধান চালিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এক বিবৃতিতে তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন এবং অপহৃতদের যত দ্রুত সম্ভব উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনীকে তৎপর হতে বলেন।

বিবৃতিতে প্রেসিডেন্ট আরও বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ করে বনাঞ্চল ও দুর্গম অঞ্চলে—নিরাপত্তা অভিযান জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করা যায়।

এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলের একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকধারীরা প্রায় ৩০০ শিক্ষার্থীকে অপহরণ করে। সেই ঘটনার সব শিক্ষার্থীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD