শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করতে আহ্বান জার্মান দূতাবাসের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

ঢাকাস্থ জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশে বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ ধরনের অনুরোধ তাদের নির্ধারিত সময়সূচি ও প্রশাসনিক সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস স্পষ্টভাবে জানায়, ন্যায্যতা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে তারা কোনো আবেদনকারীকেই বিশেষ অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে না। ভিসা সংক্রান্ত সব ধরনের সেবা নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার আওতায় পরিচালিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ভিসার জন্য আগ্রহী সবাইকে অবশ্যই অপেক্ষমাণ তালিকা (waiting list) অনুসরণ করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। ব্যক্তিগত অনুরোধ, সুপারিশ বা বিশেষ বিবেচনার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই।

দূতাবাস কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, আবেদনকারীরা এ বিষয়ে সহযোগিতামূলক মনোভাব দেখাবেন এবং নির্ধারিত নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এতে করে ভিসা সেবা আরও সুষ্ঠু, দ্রুত ও ন্যায়সংগতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD