শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে: লুলা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

লাতিন আমেরিকার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে তা পুরো অঞ্চলজুড়ে মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এমন পরিস্থিতি এড়াতে সংঘাত নয়, বরং সংলাপ ও কূটনীতির পথেই অগ্রসর হওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট মারকোসুরের শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে লুলা বলেন, “গুলি চালিয়ে কোনো সমস্যার সমাধান হয় না।” ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ না করায় লাতিন আমেরিকায় উদ্বেগ বেড়েছে। এই প্রেক্ষাপটেই মারকোসুর সম্মেলনে কড়া ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ফোজ দো ইগুয়াসুতে দেওয়া বক্তব্যে লুলা বলেন, ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের চার দশক পর দক্ষিণ আমেরিকা আবারও কোনো বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপের আশঙ্কার মুখে দাঁড়িয়ে আছে। তিনি যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যকার ওই সংঘাতের উদাহরণ টেনে বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে অঞ্চলটি নতুন করে অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে।

লুলা আরও সতর্ক করে বলেন, ভেনেজুয়েলায় সশস্ত্র হস্তক্ষেপ হলে তা শুধু দেশটির জন্য নয়, বরং পুরো পশ্চিম গোলার্ধের জন্য মানবিক বিপর্যয় সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে।

মারকোসুর শীর্ষ সম্মেলন শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে লাতিন আমেরিকার নেতারা শান্তিপূর্ণ উপায়ে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক নীতি ও মানবাধিকার সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এতে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও পানামার রাষ্ট্রপতির পাশাপাশি বলিভিয়া, ইকুয়েডর ও পেরুর ঊর্ধ্বতন কর্মকর্তারা সমর্থন জানান।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং মানবিক সংকট এড়াতে সংলাপ, কূটনীতি ও বহুপক্ষীয় উদ্যোগই হতে পারে একমাত্র টেকসই সমাধান।


শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD