শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনায় বৈশ্বিক আস্থার প্রত্যাশা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ক্রমবর্ধমান প্রেক্ষাপটে, অর্থনীতিতে চীনের আরও সক্রিয় এবং স্থিতিশীল নীতিগত সমন্বয় তার নিজস্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং বিশ্ব অর্থনীতির জন্য কার্যকর চাহিদা সরবরাহ করবে।

ইউএস-চায়না কো-অপারেশন ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান জন মিলার-হোয়াইট ১০ থেকে ১১ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলন সম্পর্কে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

চীনে এই বার্ষিক অর্থনৈতিক সম্মেলন কেন বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে? চীনের উন্নয়নের দৃষ্টিকোণ থেকে, পরের বছরটি ১৫তম পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার সূচনা বর্ষ। চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা শেষ হতে চলেছে এবং পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনা শুরু হতে চলেছে, এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে অনুষ্ঠিত এই সম্মেলনটি বিশেষ তাৎপর্য বহন করে। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে, বর্তমানে, বাণিজ্য সুরক্ষাবাদ বৃদ্ধি পাচ্ছে, ভূ-রাজনৈতিক সংঘাত ঘন ঘন ঘটছে এবং বিশ্বের জরুরিভাবে প্রবৃদ্ধির গতি প্রয়োজন। চীন দীর্ঘদিন ধরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির ‘স্থিতিশীলকারী’ হিসেবে কাজ করে আসছে। বিশেষ করে এই বছর, চীনের অর্থনীতি চাপ সহ্য করেছে এবং এর অর্থনীতির মোট পরিমাণ প্রায় ১৪০ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা শক্তিশালী স্থিতিস্থাপকতা প্রদর্শন করে।

সম্প্রতি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তাদের পূর্বাভাস বাড়িয়েছে। আগামী বছরের জন্য চীনের অর্থনৈতিক পরিকল্পনা থেকে বিশ্ব আস্থা এবং সুযোগ অর্জনের প্রত্যাশা করছে।
আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন সত্ত্বেও, চীন সর্বদা তার উন্মুক্তকরণ সম্প্রসারণে অটুট রয়েছে। পরের বছর, চীন ধারাবাহিকভাবে প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণকে এগিয়ে নেবে, পরিষেবা খাতের স্বায়ত্তশাসিত উন্মুক্তকরণকে সুশৃঙ্খলভাবে প্রসারিত করবে, মুক্ত বাণিজ্য অঞ্চলের বিন্যাস ও পরিধি অনুকূল করবে এবং হাইনান মুক্ত-বাণিজ্য বন্দর নির্মাণকে দৃঢ়ভাবে প্রচার করবে, যা বিশ্বের জন্য ‘উন্মুক্ত সুযোগ’ তৈরি করতে থাকবে এবং পারস্পরিক সুবিধা ও জয়-জয় ফলাফল অর্জন করবে।

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD