শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

বেইজিংয়ে কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলন আয়োজিত; প্রেসিডেন্ট সি’র অংশগ্রহণ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

চীনের কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলন, গত ১০ ও ১১ ডিসেম্বর, বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্মেলনে অংশগ্রহণ করেন।

সি চিন পিং তার ভাষণে, ২০২৫ সালের অর্থনৈতিক কাজের সারসংক্ষেপ তুলে ধরেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন, এবং ২০২৬ সালের অর্থনৈতিক কাজের রূপরেখা দেন। সম্মেলনে প্রধানমন্ত্রী লি ছিয়াং সমাপনী বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে বলা হয়, চলতি বছর বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও, চীনের অর্থনীতি এগিয়ে গেছে এবং একটি আধুনিক শিল্পব্যবস্থার নির্মাণকাজ অব্যাহত থেকেছে। গত পাঁচ বছরে চীন বিভিন্ন ধাক্কা ও চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করেছে এবং পার্টি ও দেশের লক্ষ্যকে নতুন ও উল্লেখযোগ্য সাফল্য অর্জনে চালিত করেছি। তবে, চীনের অর্থনৈতিক উন্নয়নে অনেক পুরানো সমস্যা ও নতুন চ্যালেঞ্জ রয়ে গেছে। চীনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক শর্ত ও মৌলিক প্রবণতা অপরিবর্তিত রয়েছে।
সম্মেলনে আগামী বছরের অর্থনৈতিক কাজের মূল বিষয়গুলো নির্ধারণ করা হয়।

এই মূল বিষয়গুলো হচ্ছে: প্রথমত, অভ্যন্তরীণ চাহিদাকে প্রধান চালিকাশক্তি হিসেবে মেনে চলতে ও একটি শক্তিশালী অভ্যন্তরীণ বাজার গড়ে তুলতে হবে; দ্বিতীয়ত, চীনের উদ্ভাবন-চালিত উন্নয়ন মেনে চলতে এবং নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তির বিকাশ ও সম্প্রসারণকে ত্বরান্বিত করতে হবে; তৃতীয়ত, চীনের মূল সংস্কারকাজে অবিচল থাকতে এবং উচ্চ-মানের উন্নয়নের গতিশীলতা ও প্রাণশক্তি বৃদ্ধি করতে হবে; চতুর্থত, বহির্বিশ্বের জন্য উন্মুক্তকরণ মেনে চলতে এবং একাধিক ক্ষেত্রে জয়-জয় সহযোগিতা প্রচার করতে হবে; পঞ্চমত, সমন্বিত উন্নয়ন মেনে চলতে এবং নগর-গ্রামীণ একীকরণ ও আঞ্চলিক সংযোগ প্রচার করতে হবে; ষষ্ঠত, ‘দ্বৈত-কার্বন’ নির্দেশিকা মেনে চলতে এবং একটি ব্যাপক সবুজ রূপান্তর প্রচার করতে হবে; সপ্তমত, জনগণের জীবিকাকে অগ্রাধিকার দিতে এবং জনগণের জন্য আরও বাস্তবসম্মত কাজ করার চেষ্টা করতে হবে; অষ্টমত, মূল লক্ষ্য রক্ষা করতে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সক্রিয়ভাবে ও স্থিরভাবে ঝুঁকি সমাধান করতে হবে।

সম্মেলনে চলতি বছরের শেষে এবং নতুন বছরের শুরুতে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা; অসুবিধায় থাকা মানুষের জীবনমান উন্নয়নে সচেষ্ট থাকা; এবং বড় দুর্ঘটনার ঘটনা দৃঢ়ভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD