শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

‘তাকেচির উচিত অবিলম্বে নিজের ভুল মন্তব্য প্রত্যাহার করা’

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচির উচিত, যত তাড়াতাড়ি সম্ভব, তাইওয়ান সম্পর্কে করা তার সাম্প্রতিক ভুল মন্তব্য প্রত্যাহার করা এবং এর নেতিবাচক প্রভাব কমাতে সচেষ্ট হওয়া। স্থানীয় সময় গত ৭ ডিসেম্বর (রোববার) টোকিওতে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দা স্টাডি অফ এশিয়ান কমিউনিটিজের একটি একাডেমিক বিনিময় সভায় উক্ত মন্তব্য করেন, জাপানের বিভিন্ন মহলের শতাধিক প্রতিনিধি।

সভায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা তার মূল বক্তৃতায় বলেন, তাইওয়ান সম্পর্কে তাকেচির ভুল মন্তব্য মৌলিকভাবে আন্তর্জাতিক আইন এবং চীন-জাপান যৌথ বিবৃতির চেতনার পরিপন্থি।

তিনি আরও বলেন, চীন-জাপান যৌথ বিবৃতি, পটসডাম ঘোষণা, ও কায়রো ঘোষণা অনুসারে, জাপান তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করে নিয়েছে। তদুপরি, ১৯৭২ সালের চীন-জাপান যৌথ বিবৃতিতে ‘চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার’ প্রতিশ্রুতিও দিয়েছে জাপান। এই পটভূমিতে, তাকেচির মন্তব্য অগ্রহণযোগ্য।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, তাকেচির ভুল মন্তব্য চীন-জাপান সম্পর্কের ক্ষতি করেছে এবং এর নেতিবাচক প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে।

তথ্য ও ছবি : চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD