শিরোনাম :
সন্ধ্যা নামে যে হেথা লন্ডনের উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত চালক – আহত ৮৯ নাইজারের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত অন্তত ৩৫ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রশাসন ব্যবস্থার ওপর গুরুত্ব বৈশ্বিক প্রশাসন উন্নয়নে চীনের উদ্যোগ: আগ্রহী আন্তর্জাতিক সমাজ জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা জোরদারে চীনের আহ্বান প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের

চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে জাপানি সৈনিকদের দেহাবশেষ উত্তোলন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত জাপানি সৈনিকদের দেহাবশেষ উত্তোলনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মোট ১৮ জন জাপানি সেনার দেহাবশেষ সংগ্রহ ও দেশে পাঠানোর এই প্রক্রিয়া পরিচালনা করেছে জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল, যারা ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করেন।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী পুরো অভিযানে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল। খনন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.), বীর প্রতীক।

দেহাবশেষ উত্তোলনের পর ২৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল যথাযোগ্য সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এরপর আনুষ্ঠানিকভাবে দেহাবশেষসমূহ জাপানে পাঠানো হয়।

প্রসঙ্গত, এর আগেও ২০২৪ সালে জাপান সরকারের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৩ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবাসনের কাজ সম্পন্ন হয়েছিল।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD