শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ নয়-দিল্লিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত সিকিউরিটি কনক্লেভে অংশ নিয়ে বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে-অভ্যন্তরীণ বিষয়ে কোনও দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়, এবং সন্ত্রাসবাদকে কোনওভাবেই প্রশ্রয় দেবে না। বৃহস্পতিবার এ দৃঢ় অবস্থান তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।

ড. খলিলুর রহমান বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার স্বার্থে বাংলাদেশ সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতি অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা নিরাপত্তা ইস্যুতে বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

এর আগের দিন, বুধবার, তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। এতে উভয় পক্ষ নিরাপত্তা সহযোগিতা, সন্ত্রাস দমন, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। বৈঠকে ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানান।

গত বছরের আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি বাংলাদেশের কোনো উপদেষ্টার দ্বিতীয় দিল্লি সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা এবং পারস্পরিক আস্থার নতুন ভিত্তি গড়ে তোলার প্রেক্ষাপটে এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD