শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

তরুণ চীনতত্ত্ববিদদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি তরুণ চীনতত্ত্ববিদদের পাঠানো একটি চিঠির জবাব দিয়েছেন। চিঠিতে তিনি তাদেরকে চীন ও অন্যান্য দেশের মধ্যে সভ্যতার বিনিময় ও সংযোগের দূত হিসেবে কাজ করার জন্য উৎসাহিত করেছেন।

সি চিন পিং বলেন, “আমি জেনেছি যে আপনারা চীনা ভাষা পছন্দ করেন, চীনা সংস্কৃতি ভালোবাসেন এবং চীনতত্ত্ব গবেষণা ও সভ্যতাগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা এগিয়ে নেওয়াসহ নানা খাতে ইতিবাচক ভূমিকা রাখছেন। আমি এর প্রশংসা করি।”

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনতত্ত্বের উদ্ভব চীনে, কিন্তু তা সারা বিশ্বের সম্পদ। এটি গোটা মানবজাতির অভিন্ন আধ্যাত্মিক সম্পদ। তিনি আশা প্রকাশ করে বলেন, “আপনারা গবেষণা অব্যাহত রেখে বিশ্বের কাছে সত্য ও সার্বিক চীনকে তুলে ধরবেন, সভ্যতা বিনিময়ের দূত হিসেবে কাজ করবেন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় মেধা ও শক্তি যোগাবেন।”

উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বেইজিংয়ে ‘২০২৫ বিশ্ব চীনা ভাষা সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সম্প্রতি এই সম্মেলনে অংশগ্রহণকারী ৫১টি দেশের ৬১জন তরুণ চীনতত্ত্ববিদ প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি লিখেছিলেন। চিঠিতে তারা তাদের চীনা গবেষণার অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন এবং বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময়ের সেতু হিসেবে ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করেন।

সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD