শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় এক সহস্রাধিক ভবন ধ্বংস করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভেরিফাই গাজা উপত্যকার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে।

মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয় ১০ অক্টোবর, যা মার্কিন প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। বিবিসি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ স্যাটেলাইট চিত্রগুলি ৮ নভেম্বর তোলা হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় এক মাসেরও কম সময়ে পুরো পাড়া ধ্বংস হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ভবনগুলো বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তবে, বিবিসি ভেরিফাই সব এলাকার স্যাটেলাইট চিত্র সংগ্রহ করতে পারেনি, তাই প্রকৃত ধ্বংসের পরিমাণ আরও বেশি হতে পারে। বিশেষ কিছু বিশ্লেষক মনে করছেন, এই ধ্বংসযজ্ঞ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে, যা মার্কিন, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ‘যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে’ কাজ করছেন।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD