শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

যুক্তরাষ্ট্রের ৩০১ ধারা স্থগিত, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যে অগ্রগতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

চীনের জাহাজ নির্মাণসহ সংশ্লিষ্ট খাতে যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার তদন্তমূলক পদক্ষেপ স্থগিত রাখার বিষয়টি দু’দেশের পারস্পরিক সহযোগিতা এবং কুয়ালালামপুরে অনুষ্ঠিত চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার ঐকমত্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল ১১ নভেম্বর (সোমবার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ৯ নভেম্বর, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর একটি ঘোষণা জারি করে বলে, ১০ নভেম্বর থেকে চীনের জাহাজ নির্মাণসহ সংশ্লিষ্ট খাতে ৩০১ ধারার তদন্তমূলক পদক্ষেপ স্থগিত রাখা হবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীন এ বিষয়টি লক্ষ্য করেছে, ১০ নভেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে চীনের জাহাজ নির্মাণসহ সংশ্লিষ্ট খাতে ৩০১ ধারার তদন্তমূলক পদক্ষেপ এক বছরের জন্য স্থগিত থাকবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, চীনা জাহাজের ওপর আরোপিত বন্দর ফি স্থগিত রাখা এবং চীনা জাহাজে ব্যবহৃত উপকরণ যেমন বন্দর ক্রেন ইত্যাদির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ স্থগিত রাখা। এটি চীন ও যুক্তরাষ্ট্র তাল মিলিয়ে এবং কুয়ালালামপুর বাণিজ্য আলোচনায় অর্জিত ঐকমত্য বাস্তবায়নের বাস্তব প্রতিফলন। একইদিনে, চীনের পক্ষ থেকেও সংশ্লিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করা হয়েছে।
মুখপাত্র আরও বলেন, চীন পারস্পরিক শ্রদ্ধা ও সমান আলোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যেতে ইচ্ছুক। পাশাপাশি চীন আশা করে, যুক্তরাষ্ট্রও চীনের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক নৌপরিবহন ও জাহাজ নির্মাণ বাজারে ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখবে এবং দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনীতিতে আরও স্থিতিশীলতা ও পূর্বানুমেয়তা যোগাবে।

সূত্র:শিশির-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD