শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

সিএমজি পেল ২০২৬-২০৩২ অলিম্পিক সম্প্রচারের স্বত্ব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

চীনের ১৫তম জাতীয় গেমস উদ্বোধন উপলক্ষে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) চীনের কুয়াংচৌ শহরে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিএমজি ২০২৬ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত অলিম্পিক গেমসের কপিরাইট স্বত্ব পেল।

নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চীনের উপ-প্রচারমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান কার্স্টি কভেন্ট্রি। আইওসি’র অনারারি আজীবন সভাপতি থমাস বাখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পর, উভয় পক্ষ যৌথভাবে ২০২৬ সালের মিলান-কর্টিনা ডি’আম্পেজ্জো শীতকালীন অলিম্পিকের খবর প্রচারের জন্য সিএমজি’র লোগো উন্মোচন করে।

শেন হাই সিয়োং বলেন, অলিম্পিক চেতনা মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন তার নিজস্ব আধুনিকায়ন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে চেষ্টা করছে। সিএমজি আইওসির সঙ্গে সহযোগিতা জোরদার করবে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অলিম্পিক চেতনাকে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করে বিশ্বে অলিম্পিক গেমসের উন্নয়নে অবদান রাখবে।

কার্স্টি কভেন্ট্রি বলেন, আইওসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চীন সফর। সিএমজি’র সঙ্গে এই দীর্ঘমেয়াদি চুক্তিটি শুধু দু’পক্ষের বন্ধুত্ব ও আস্থার প্রতীক নয়, বরং ক্রীড়া চেতনার মাধ্যমে শান্তি ও ঐক্য জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি।
থমাস বাখ সিএমজি’র অসাধারণ কর্মক্ষমতা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, অলিম্পিক চেতনা প্রচারে সিএমজি’র ধারাবাহিক অবদান সত্যিই প্রশংসনীয়। চেয়ারম্যান কভেন্ট্রির নেতৃত্বে উভয় পক্ষের সহযোগিতা নিঃসন্দেহে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং তাদের বন্ধুত্ব স্থায়ী হবে।

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD