শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

মেক্সিকোর ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ২৩ জন নিহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে এই দুর্ঘটনা ঘটে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির সপ্তাহান্তে এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন,

“দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছেন।”

রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানান, প্রাথমিক ফরেনসিক প্রতিবেদনে দেখা গেছে, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক্সে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি বিশেষ উদ্ধার ও পুনর্বাসন দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোনোরা রেডক্রস জানিয়েছে, উদ্ধারকাজে অন্তত ৪০ জন কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নিয়েছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় গণমাধ্যমগুলো বৈদ্যুতিক ত্রুটিজনিত দুর্ঘটনার সম্ভাবনা উল্লেখ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়াল্ডো’স’–এর এই দোকান কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না।

হার্মোসিলোর ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটেছিল কিনা, তাও তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD