শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আহ্বান লি ছিয়াংয়ের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে পঞ্চম “আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব” (আরসিইপি) নেতাদের সম্মেলনে যোগ দিয়েছেন।

তিনি বলেন, আরসিইপি কার্যকর হওয়ার পর তিন বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। বিশ্ব অর্থনীতির সামগ্রিক গতি মন্থর হওয়া সত্ত্বেও বিভিন্ন সদস্য দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ক্রমাগত গভীরতর হচ্ছে এবং আঞ্চলিক অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি বজায় আছে। এই প্রক্রিয়ায় আরসিইপি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে, আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক পরিস্থিতিতে জটিল পরিবর্তন ঘটছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত আরও ঘনিষ্ঠ সমন্বয় করা, যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং একইসাথে উন্নয়ন বেগবান করা। আরও উন্মুক্ত মানসিকতা নিয়ে একটি বৃহৎ আঞ্চলিক বাজার গড়ে তোলার পাশাপাশি, আরও ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে আরসিইপি-এর মানোন্নয়ন ও আপগ্রেডিং জোরদার করা প্রয়োজন। এ ছাড়া, আরও দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করতে হবে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে আরসিইপি সহযোগিতাকে আরও বাস্তব ফলাফল অর্জনের দিকে এগিয়ে নিতে আগ্রহী।

সূত্র:প্রেমা-তৌহিদ-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD