শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করবেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি। গাজা ও কম্বোডিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এই পদক্ষেপ নিতে যাচ্ছেন।

সোমবার দুই নেতার বৈঠকের আগে জাপান সরকার জানায়, প্রধানমন্ত্রী তাকাইচি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রকেও অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তাকাইচি মনে করেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি, এবং ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাগোষ্ঠী হামাসের মধ্যে সংঘাত নিরসনে ট্রাম্পের মধ্যস্থতা ছিল “ঐতিহাসিক” ও “অভূতপূর্ব”।

প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, “এই দুই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা এক অনন্য সাফল্য, যা বৈশ্বিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD