চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং, তাইওয়ান পুনরুদ্ধারের ৮০তম বার্ষিকীর এক অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা দেন।
ওয়াং হুনিং বলেন, জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে বিজয় এবং তাইওয়ানের মুক্তি সমগ্র জাতির জন্য মহান বিজয় এবং চীনা জনগণ ও চীনা জাতির সাধারণ মহান গৌরব। পার্টি এবং রাষ্ট্র কর্তৃক ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ ঘোষণা দেশের সকল জাতিগোষ্ঠীর জনগণের ‘এক-চীন নীতি’ সমুন্নত রাখার এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় অবস্থান প্রদর্শন করে ।
তিনি বলেন, এর মাধ্যমে তাইওয়ানে আমাদের স্বদেশীসহ দেশে ও বিদেশে চীনা জনগণের সাধারণ আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। মাতৃভূমির সম্পূর্ণ পুনর্মিলন অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকার দৃঢ়ও ইচ্ছাও এতে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বজনীন ঐকমত্যকে সুসংহত করে যে বিশ্বে একটিমাত্র চীন আছে এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি নিশ্চিতভাবে তাইওয়ান প্রণালীর উভয় পাশের স্বদেশীদের জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের দেশপ্রেমিক ঐতিহ্য এবং মহান চেতনার উত্তরাধিকারী হতে ও এগিয়ে নিয়ে যেতে এবং মাতৃভূমির সম্পূর্ণ পুনর্মিলন এবং চীনা জাতির মহান পুনর্জাগরণ অর্জনের জন্য একসাথে কাজ করতে অনুপ্রাণিত করবে।
ওয়াং হুনিং আরও বলেন,আমাদের অবশ্যই ‘শান্তিপূর্ণ পুনর্মিলন ও এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে চলতে হবে; ‘এক-চীন নীতি’ এবং ‘১৯৯২ সালের ঐক্যমত্য’ সমুন্নত রাখতে হবে; জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের বিজয়ের উল্লেখযোগ্য অর্জনগুলকে যৌথভাবে রক্ষা করতে হবে; এবং জাতীয় পুনর্মিলনের মহান উদ্দেশ্যকে যৌথভাবে এগিয়ে নিতে হবে। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। আমাদের অবশ্যই ক্রস-স্ট্রেইট বিনিময় ও একীকরণকে আরও গভীর করতে, চীনা জাতির মধ্যে সম্প্রদায়ের অনুভূতি তৈরি করতে, চীনা জাতির সামগ্রিক স্বার্থকে সমুন্নত রাখতে, জাতীয় পুনর্মিলনের উজ্জ্বল সম্ভাবনা ভাগ করে নিতে, এবং তাইওয়ান প্রণালীর উভয় পাশের স্বদেশীদের একত্রিত করতে হবে, যাতে যৌথভাবে চীনা জাতির মহান পুনর্জাগরণের গৌরবময় অধ্যায় রচনা করা যায়।
সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান।