শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিলের চূড়ান্ত শুনানি আজ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা মামলার তৃতীয় দিনের চূড়ান্ত শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। গতকাল আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে, আজকের দিনটি শুনানির জন্য নির্ধারণ করেন।

বুধবারের শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি যুক্তি উপস্থাপনকালে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হলে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে, তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে।

এর আগের দিন বুধবার তিনি আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর করার আবেদন তুলে ধরেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার একই বেঞ্চে প্রথম দিনের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন সকালে বদিউল আলম মজুমদারের পক্ষে ড. শরীফ ভূঁইয়া শুনানি শুরু করেন এবং মামলার পক্ষে বিভিন্ন সাংবিধানিক যুক্তি উপস্থাপন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD