শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

তাইওয়ান প্রণালীতে শান্তি রক্ষায় দুই দলের ঐক্য কামনা প্রেসিডেন্ট সি’র

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

চীনের কুও মিন তাং পার্টির (কেএমটি) নতুন চেয়ারম্যান হিসেবে চেং লি ওয়েন নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

অভিনন্দন বার্তায় সি চিন পিং উল্লেখ করেন যে, বহু বছর ধরে সিপিসি এবং কেএমটি ‘৯২ মতৈক্য’ অনুসরণ করে আসছে। ‘স্বাধীন তাইওয়ান’-এর বিরোধিতা করার মতো অভিন্ন রাজনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দল তাইওয়ান প্রণালীর উভয় তীরের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতা বাড়িয়েছে, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করেছে এবং দুই পারের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করেছে।

বিশ্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে, তিনি আশা প্রকাশ করেন যে, দুই দল অভিন্ন রাজনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে তাইওয়ানের জনগণকে ঐক্যবদ্ধ করবে, পারস্পরিক সহযোগিতা বাড়াবে, অভিন্ন উন্নয়ন বেগবান করবে এবং দেশের ঐক্য বাস্তবায়নের মাধ্যমে চীনা জাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে।
একই দিনে, চেং লি ওয়েন তার জবাবি বার্তায় প্রেসিডেন্ট সি চিন পিংকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রণালীর দুই তীর ১৯৯২ সালে এক-চীন নীতি মেনে চলার বিষয়ে একমত হয়েছিল। দুই দল প্রণালীর উভয় তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। তিনি আরও বলেন, তাইওয়ান প্রণালীর উভয় পারের মানুষ চীনা জাতিরই অংশ। বিদ্যমান ভিত্তির ওপর নির্ভর করে উভয় পক্ষের উচিত পারস্পরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করা, প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং জাতীয় পুনর্জাগরণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD