ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে।
কমিটির বিবৃতিতে বলা হয়, মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণ উপায়ে মুক্তি আনতে অবিচল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে।
রাজনৈতিক দমনপীড়নের মধ্যেও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলায় মানবাধিকারের প্রশ্ন উত্থাপন করার সাহসিকতার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।
এ বছর শান্তিতে নোবেলের জন্য ৩৩৮টি মনোনয়ন জমা পড়ে—যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংগঠন বা প্রতিষ্ঠান ছিল। আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও, তবে শেষ পর্যন্ত কমিটি শান্তি ও গণতন্ত্রের পক্ষে মাচাদোর অবদানের প্রতি সম্মান জানিয়ে তাঁকেই বিজয়ী ঘোষণা করে।
সূত্র: নোবেল কমিটি, অসলো।