শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

মাউন্ট এভারেস্ট তুষারঝড়ে বিপর্যয় : ঢালে আটকা প্রায় ১ হাজার পর্বতারোহী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের তিব্বতীয় ঢালে ভয়াবহ তুষারঝড়ের কারণে প্রায় এক হাজার পর্বতারোহী ও পর্যটক আটকা পড়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত পর্বতের পূর্ব দিকের বিভিন্ন ক্যাম্প সাইটে বিশাল ধস ও বরফের স্তূপ তৈরি করেছে, ফলে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

প্রায় ৪ হাজার ৯০০ মিটার উচ্চতার এই দুর্গম অঞ্চলে শত শত স্থানীয় গ্রামবাসী বরফ সরিয়ে পথ পরিষ্কার করতে কাজ করছেন। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে চীনের সরকারি উদ্ধারকারী দলও। কঠিন আবহাওয়ার মধ্যেও কিছু পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে।

তিব্বতের ব্লু স্কাই রেসকিউ টিম জানিয়েছে, তারা একটি জরুরি সহায়তা বার্তা পেয়েছে যেখানে বলা হয়েছে, তীব্র তুষারঝড়ে বহু তাঁবু ভেঙে পড়েছে এবং কয়েকজন অভিযাত্রী হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার থেকে এভারেস্ট সিনিক এরিয়ায় প্রবেশ ও টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

চরম আবহাওয়ার কারণে শুধু এভারেস্টই নয়, পার্শ্ববর্তী অঞ্চলগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী নেপালে গত দুই দিনে ভারি বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় একাধিক সেতু ভেসে গেছে, এতে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চীনে টাইফুন ‘মাতমো’ আঘাত হানায় প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয় অঞ্চলে অস্বাভাবিক তুষারপাত ও চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই বেড়ে যাচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় মানবিক সংকট ডেকে আনতে পারে।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD