শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

মার্কিন গণতন্ত্র মূল আকাঙ্ক্ষা থেকে সরে যাচ্ছে:সিজিটিএন জরিপ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

অক্টোবরের প্রথম দিনে, মার্কিন ফেডারেল সরকার আবার অচলাবস্থার সম্মুখীন হয়েছে। চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন বিশ্বের ৩৮টি দেশের ৭৬৭১জন লোকের ওপর জনমত জরিপ চালিয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক খাতের ব্যর্থতাগুলোর ফলে প্রতিফলিত যুক্তরাষ্ট্রের পদ্ধতিগত সমস্যার প্রতি জরিপে অংশগ্রহণকারীরা গভীর হতাশা প্রকাশ করেন। তারা ব্যাপকভাবে মনে করেন, ‘মার্কিন গণতন্ত্র’ আরও দ্রুতগতিতে গণতন্ত্রের মূল আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আর তথাকথিত ‘আলোকবর্তিকা’ নয়।

এবার মার্কিন ফেডারেল সরকার সাত বছরের মধ্যে আবার অচলাবস্থার সম্মুখীন হলো। গতবারের শাটডাউনটি ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সিয়াল টার্মে ঘটেছিল। জরিপে ৭৪.৪ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, যুক্তরাষ্ট্রের দুই দলের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব মার্কিন রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরে বিদ্যমান অনৈক্যমূলক দ্বন্দ্ব এবং মৌলিক ত্রুটিগুলিকে উন্মোচিত করে। ৭৩.২ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর পদ্ধতিগত সংস্কারের প্রয়োজন।

যুক্তরাষ্ট্রে দুই দলের তীব্র সংঘাত দেশটির রাজনৈতিক উন্নয়নকে মারাত্মকভাবে ব্যাহত করেছে, যার ফলে জরিপে উত্তরদাতারা সাধারণত মার্কিন রাজনৈতিক সুশাসনের কার্যকারিতা এবং এর রাজনৈতিক উন্নয়নের স্তরের বিষয়ে নিম্ন মানের মূল্যায়ন করেছেন। মার্কিন সরকার জনগণের জীবন উন্নত করার ক্ষেত্রে, মাত্র ৩৪.১ শতাংশ ওশেনিয়া দেশের উত্তরদাতা এবং ৫৬.৫ শতাংশ ইউরোপীয় দেশের উত্তরদাতা মার্কিন সরকারের প্রশাসনিক সক্ষমতার প্রতি ইতিবাচক মূল্যায়ন করেছেন।

এবারের জরিপে প্রধান প্রধান উন্নত দেশ এবং ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তরদাতাদের বয়স ১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত।

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD