শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

কার্যকর হতে চলেছে চীনের প্রথম জাতীয় অফশোর বায়ু বিদ্যুৎ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

“চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা”-এর পাঁচ বছর হলো চীনের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে একটি মাইলফলক সময়কাল। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্প উদ্ভাবন দ্রুত গতিতে একীভূত হচ্ছে, নতুন ধরনের উৎপাদন শক্তির প্রাণশক্তি বৃদ্ধি পাচ্ছে এবং চীনে প্রধান বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যগুলি দ্রুত গতিতে উদ্ভাবিত হচ্ছে।

ফুচিয়ানের ফুছিং-এ অবস্থিত অফশোর উইন্ড পাওয়ার রিসার্চ অ্যান্ড টেস্টিং বেসটি চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে একটি প্রধান প্রকল্প এবং দেশের প্রথম জাতীয় পর্যায়ের অফশোর উইন্ড পাওয়ার টেস্টিং বেস। এটি সম্পন্ন হওয়ার পরে, এটি বিশ্বের বৃহত্তম উইন্ড টারবাইন এবং দীর্ঘতম উইন্ড টারবাইন ব্লেডের পরীক্ষা পরিচালনা করতে সক্ষম হবে, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির উপর গবেষণাও করতে পারবে।
বর্তমানে, বেসটি সরঞ্জাম পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেছে এবং এই বছরের মধ্যেই সম্পূর্ণরূপে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
চীনে অফশোর বায়ুশক্তির দ্রুত বিকাশের সাথে সাথে, অফশোর বায়ু টারবাইনগুলি বৃহৎ ক্ষমতার যুগে প্রবেশ করেছে। অফশোর বায়ুশক্তি পরীক্ষার ঘাঁটিটি সম্পন্ন হওয়ার সাথে সাথে, অফশোর পরীক্ষা এখন ভূমিতে পরিচালিত হতে পারে, যা পরীক্ষার দক্ষতা এবং ব্যাপকতা উভয়ই উন্নত করে। সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD