শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে সক্ষম কেবল ট্রাম্প :ম্যাক্রোঁ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নোবেল চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজা যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা অবস্থায় মঙ্গলবার ম্যাক্রোঁ এই মন্তব্য করেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে গাজার যুদ্ধ থামাতেই হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন- ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কেবল একজনের হাতেই আছে, আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ, ফ্রান্স এমন কোনও অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করে না, যা দিয়ে গাজায় যুদ্ধ চালানো সম্ভব। কিন্তু যুক্তরাষ্ট্র তা করে।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে। তার দাবি, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে। তবে একইসঙ্গে তিনি বলেন, আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনায় বসতে হবে।

ম্যাক্রোঁ ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন, আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি বিষয়টিতে সম্পৃক্ত। যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন- আমি শান্তি চাই। আমি সাতটি সংঘাত সমাধান করেছি। তিনি নোবেল শান্তি পুরস্কার চান। আর সেটি সম্ভব হবে তখনই, যখন এই যুদ্ধ বন্ধ করা যাবে।

এর আগে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানসহ কয়েকটি দেশ শান্তিচুক্তি ও অস্ত্রবিরতি ঘটানোর ভূমিকার জন্য ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও দাবি করেন, নরওয়ের প্রদত্ত এই সম্মান তিনি পাওয়ার যোগ্য। তার আগে যুক্তরাষ্ট্রের চারজন প্রেসিডেন্ট এ পুরস্কার অর্জন করেছেন। সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD