শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

গাজা ফ্লোটিলার হামলায় সুরক্ষার জন্য নৌবহর পাঠাচ্ছে ইতালি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিভিন্ন জাহাজে বারবার হামলার অভিযোগ উঠছে। প্রেক্ষপটের গুরুত্ব বিবেচনা করে এবার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

নৌবহরে বুধবার সকালে ইসরায়েলি হামলার শিকার হওয়ার পর অ্যাক্টিভিস্টরা এখনও আতঙ্কিত। তবে তারপও এই বহর গন্তব্যের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, তাদের যাত্রা অব্যাহত থাকবে।

এই পরিস্থিতিতে জাহাজে থাকা ইতালীয় নাগরিকদের সহায়তায় তাদের সঙ্গে একটি রণতরী পাঠাচ্ছে ইতালি।

ত্রাণ নিয়ে গাজার দিকে এগিয়ে যাওয়া এই বহরের আয়োজকরা সকালে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বহরের একটি জাহাজে বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে। অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে তারা গ্রিসের কাছে অবস্থান করার সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং লক্ষ্য করেন যে ড্রোন তাদের কিছু নৌকাকে নিশানা করছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, একাধিক ড্রোন, অজ্ঞাত বস্তু ফেলে দেওয়া, যোগাযোগ ব্যবস্থায় জ্যাম এবং বেশ কয়েকটি নৌকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পোল্যান্ডের সাংসদ ফ্রানেক স্টারচেভস্কি এক্স পোস্টে জানান, মোট ১০টি জাহাজে ১৩টি হামলা হয়েছে এবং সেগুলোর মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার দুপুরে ইতালি ঘোষণা করে যে জাহাজে থাকা ইতালীয় নাগরিকদের সহায়তার জন্য তারা একটি জাহাজ পাঠাচ্ছে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এক বিবৃতিতে বলেন, আমি নৌবাহিনীর ফ্রিগেট ফ্যাসান-এর দ্রুত হস্তক্ষেপের অনুমোদন দিয়েছি। যা ক্রিটের উত্তরে যাত্রা করছিল এবং এখন সেই এলাকার দিকে যাচ্ছে।

তিনি আরও বলেন, যদিও এই ড্রোন হামলার অপরাধীরা এই মুহূর্তে অজ্ঞাত তবুও তিনি ইতালীয় মেরিটাইম নজরদারি অভিযান মারে সিকিউরোর অংশ হিসেবে ফ্যাসানকে মোতায়েন করছেন। ইতালি ইসরায়েলের প্রতি অবিলম্বে ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ইসরায়েলে অবস্থিত ইতালীয় দূতাবাসের মাধ্যমে ফ্লোটিলার অংশগ্রহণকারীদের সম্পূর্ণ সুরক্ষার গ্যারান্টি দেওয়ার জন্য ইসরায়েল সরকারের কাছে অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: মিডলইস্ট আই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD