শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

জাতিগত ঐক্যের উল্লাস: সিনচিয়াং সফরে চীনা প্রেসিডেন্ট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) উরুমছি পৌঁছেছেন।

সি চিন পিং ও প্রতিনিধিদল সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। সিনচিয়াং ইউগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টির কমিটির সেক্রেটারি ছেন সিয়াও চিয়াং, স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের চেয়ারম্যান আই এরকেন তুনিয়াজি, স্বায়ত্তশাসিত অঞ্চলের গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান জুমুরেতি উবুলি প্রমুখ কর্মকর্তা বিমানবন্দরে প্রেসিডেন্ট সি ও প্রতিনিধিদলকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রধান রাস্তাগুলোর দু’পাশে ফুল ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন জাতির মানুষরা লাল পতাকা ধরে উল্লাস করে তাদের স্বাগত জানায় ও কৃতজ্ঞা প্রকাশ করে। সি চিন পিং পথে হাত নেড়ে জনগণের অভিবাদনের জবাব দেন।

সিপিসির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ও প্রতিনিধিদলের প্রধান ওয়াং হু নিং, সিপিসির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক ছাই ছি ও অন্যান্যরা একই বিমানে উরুমছি পৌঁছেছেন।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরো রয়েছেন, কেন্দ্রীয় ও জাতীয় প্রাসঙ্গিক বিভাগ, প্রাসঙ্গিক সামরিক ইউনিট, ইনার মঙ্গোলিয়া, কুয়াংসি, সিচাং, নিংসিয়া-এ ৪টি স্বায়ত্তশাসিত অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সিনচিয়াংকে সহায়তা প্রদানকারী প্রদেশের ব্যক্তিরা।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD