শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

বন্দুক হামলায় পেনসিলভেনিয়ায় নিহত ৩ পুলিশ কর্মকর্তা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইয়র্ক কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বুধবার এক পারিবারিক বিরোধ সংক্রান্ত তদন্তের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তারা।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং এখন আর কোনো ঝুঁকি নেই।

পুলিশ কর্মকর্তারা জানান, গুলিতে আহত দুই পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক; কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ওয়েলস্প্যান ইয়র্ক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এদিকে, এই গুলির ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পুলিশ।

পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো বলেন, ইয়র্ক কাউন্টি এবং সমগ্র পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের জন্য এটি একটি মর্মান্তিক ও বেদনাদায়ক দিন।

এক বিবৃতিতে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আমাদের প্রার্থনা কর্মকর্তাদের, তাদের পরিবারের এবং ইয়র্ক কাউন্টির সমগ্র সম্প্রদায়ের সঙ্গে আছে।

সূত্র : এবিসি নিউজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD