শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

শিক্ষা স্বাধীনতা হরণে অভিযোগ ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্ট আদালতে স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষাসংক্রান্ত স্বাধীনতা হরণের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টির সরকারি তহবিল স্থগিত করেছে এবং অন্যান্য পদক্ষেপ নিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রয়টার্স জানায়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরকার যেন অর্থনৈতিক হুমকি না দিতে পারে, সে লক্ষ্যে মামলাটি করা হয়েছে। মামলায় বলা হয়েছে, এ ধরনের হুমকি বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর এবং বেআইনি। মামলার আরেকটি লক্ষ্য হলো ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া তহবিলগুলো ছাড় করা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা-সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের যে জোট মামলাটি করেছে, তাদের ভাষ্য, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দেওয়ার জন্য একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এই হুমকিগুলো মূলত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম, মতপ্রকাশের স্বাধীনতা, বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের প্রতি অবজ্ঞা।

এ মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD