শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ইসরায়েল ও চরম ডানপন্থি মন্ত্রীদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা:ইইউ প্রস্তাব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনের গাজায় চলমান হামলার প্রেক্ষিতে ইসরায়েল রাষ্ট্র ও চরম ডানপন্থি ইসরায়েলি মন্ত্রীদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার প্রস্তাব করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতিমালা বিষয়ক প্রধান কায়া কালাস।

তিনি বলেন, ‘আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে, আমাদের লক্ষ্য ইসরায়েলকে শাস্তি দেওয়া নয়।আমাদের লক্ষ্য গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি। এই যুদ্ধ শেষ হতেই হবে, এত কষ্টের শেষ হতেই হবে, সকল বন্দিকে মুক্ত করা হোক।’

ইইউ এমন প্রস্তাব দিলেও এই প্রস্তাবে ২৭টি সদস্যরাষ্ট্র সহমত হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। অন্যদিকে, ইসরায়েলকে যুদ্ধ থামাতে যথেষ্ট চাপ দিচ্ছে না ইইউ, এমন সমালোচনাও রয়েছে।

জার্মানির এক মুখপাত্র বলেন, জার্মান কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত হলেও এখনো ‘চূড়ান্ত সিদ্ধান্তে’ পৌঁছায়নি।

গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লায়েন ঘোষণা দেন যে, ইসরায়েলকে অর্থ দেওয়া বন্ধ করবেন তারা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইইউ’র এমন ঘোষণার উত্তরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী হিডিয়ন সার বলেন, এমন পদক্ষেপ ’অসমানুপাতিক’ ও ’অভূতপূর্ব’।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক স্থল হামলা শুরু করেছে। মঙ্গলবারের এই হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর থেকে প্রায় ২০ হাজার শিশু নিহত হয়েছে। ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজারের বেশি।

সূত্র : আল-জাজিরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD