শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে সুশীলা কার্কি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি স্থানীয় সময় আজ রাত ৯টায় শপথ নেবেন।

নেপালি গণমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়োগের প্রক্রিয়ায় প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল এবং বিক্ষোভকারীদের প্রতিনিধি অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সবাই সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগের সিদ্ধান্তে একমত হন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু হয়। গত ৮ সেপ্টেম্বর পার্লামেন্টে ঢোকার চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়, যাতে কয়েকজন নিহত হন। এরপর আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং তার জেরে কেপি শর্মা অলি পদত্যাগ করেন। এই সময় বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রীর সহ বহু মন্ত্রীর বাড়ি ভাঙচুর করে এবং অর্থমন্ত্রীর ওপর হামলাও ঘটায়।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণ দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD