শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

গাজা শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ নিহত, পুরো পরিবার নিশ্চিহ্ন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

গাজার আত-তওয়াম এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একই পরিবারের ১৪ জন একসাথে প্রাণ হারিয়েছে। শুক্রবারের এই হামলায় গাজা শহরে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

ইসরায়েল জানিয়েছে, তারা গাজার বৃহত্তম নগর কেন্দ্র দখল করতে চায়, যা হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর মধ্যে একটি। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই নৃশংস হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন। ইতিমধ্যেই এই এলাকায় জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি যৌথ বিবৃতিতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। কারণ, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার শহরে ৩৫ জন এবং অন্যান্য এলাকায় ১৫ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্ত্রাসী অবকাঠামো ও উঁচু ভবনের ওপর’ হামলা চালাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD