শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

মানবাধিকার প্রশাসনে বৈচিত্র্যময় সভ্যতার প্রতি সম্মান দাবি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘের জেনেভা কার্যালয় ও সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি ছেন স্যু গত (মঙ্গলবার) মানবাধিকার পরিষদের ৬০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন এবং বৈশ্বিক মানবাধিকার প্রশাসন-ব্যবস্থায় চীনের মতাধিষ্ঠান তুলে ধরেছেন।

চীনা প্রতিনিধি বলেন, চলতি বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী, বৈশ্বিক প্রশাসন জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। চীনের বৈশ্বিক প্রশাসন প্রস্তাব উত্থাপনের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক শৃঙ্খলা আরো ন্যায়গত ও যুক্তিযুক্ত দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মানবাধিকার প্রশাসন-ব্যবস্থায় চীন কয়েকটি প্রস্তাব পেশ করেছে। সার্বভৌমত্বের সমতা অনুসরণ করা এবং আন্তর্জাতিক আইন-প্রশাসন মেনে চলা। জাতিসংঘের সনদ ও নিয়ম অনুসারে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও নিজের মানবাধিকার উন্নয়নের পথ বেছে নেওয়ার সিদ্ধান্তকে সম্মান করা উচিত, মানবাধিকারের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ করার দৃঢ় প্রতিবাদ করা হবে, তাই ফিলিস্তিনিদের জাতীয় বৈধ অধিকার পুনরুদ্ধারে সমর্থন দেয় চীন। বহুপক্ষবাদ অনুসরণ করে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা উচিত। বিশ্বে সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য মানবাধিকার উন্নয়ন পথ থাকে না, তাই সভ্যতার বৈচিত্র্য সম্মান করে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকার বাস্তবায়ন করা জরুরি। যে কোনো একতরফাবাদের আচরণ বিরোধিতা করতে হবে। মানুষকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করা জরুরি। জনগণ বৈশ্বিক প্রশাসনের অংশগ্রহণকারী আর উপভোগকারী। তাই বিভিন্ন ধরনের মানবাধিকার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া উচিত।

তিনি জোর দিয়ে বলেন,পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সক্রিয়ভাবে বৈশ্বিক মানবাধিকার প্রশাসন-ব্যবস্থা পুনর্গঠনে অংশ নেবে চীন, যাতে যৌথভাবে বৈশ্বিক মানবাধিকার কর্তব্যের স্বাস্থ্যকর উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

সূত্র:সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD