সম্প্রতি নেপালে বিক্ষোভ ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং নেপালের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গত (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন ও নেপাল ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আশা করা যায়, নেপালের সব ক্ষেত্র দ্রুত অভ্যন্তরীণ সমস্যাগুলি সঠিকভাবে মোকাবিলা করবে এবং সামাজিক শৃঙ্খলা এবং জাতীয় স্থিতিশীলতা পুনরুদ্ধার করবে। চীন নেপালে থাকা চীনা নাগরিকদের তাদের নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানায়।
সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।