শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

৭২ ঘণ্টায় ছয় দেশে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২০০

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ছয়টি দেশে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। আল-জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে এসব হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ মানুষ।

মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠক চলাকালে হামাসের একটি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম আল-হাইয়া, তার তিন দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। যদিও হামাসের শীর্ষ নেতৃত্ব এ ঘটনায় অক্ষত রয়েছেন। এ হামলার মধ্য দিয়ে কাতার ২০২৫ সালের শুরু থেকে সপ্তম দেশ হিসেবে ইসরায়েলি অভিযানের শিকার হলো।

একই সময়ে গাজা উপত্যকাজুড়ে তীব্র হামলা চালায় ইসরায়েল। সোমবার অন্তত ৬৭ জন এবং মঙ্গলবার আরও ৮৩ জন নিহত হন। দুই দিনে আহত হন মোট ৫৪৩ জন। নিহতদের মধ্যে অনেক বেসামরিক মানুষ ছিলেন, যারা ত্রাণ সংগ্রহ করতে এসেছিলেন।

সোমবার দুপুরে লেবাননের বেকা ও হারমেল জেলায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হন। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর অস্ত্রাগার ও সামরিক স্থাপনা ছিল তাদের লক্ষ্যবস্তু। যদিও ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এছাড়া সিরিয়ার হোমস ও লাতাকিয়া প্রদেশে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকার পতনের পর থেকে সিরিয়ায় হামলার মাত্রা আরও বেড়েছে বলে জানানো হয়।

তিউনিসিয়ায় সোমবার রাতে সিদি বো সাইদ বন্দরে নোঙর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান জাহাজ ‘ফ্যামিলি বোট’-এ ইসরায়েলের সন্দেহভাজন ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি, তবে গাজামুখী নৌবহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ১৩১ জন আহত হন। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD