কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রাজধানী শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার সরাসরি লঙ্ঘন’। তিনি কাতারকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেছেন, যা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গুতেরেস আরও বলেন, “সব পক্ষের লক্ষ্য হওয়া উচিত স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, তা ধ্বংস করা নয়।”
দোহায় হামলা এমন সময় সংঘটিত হলো, যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে বৈঠকে অংশ নিচ্ছিলেন। হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি