শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

পেনশন বিতরণের সময় ইউক্রেনে রুশ বিমান হামলায় ২৪ নিহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পূর্ব ইউক্রেনের ইয়ারোভা গ্রামে রুশ বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। নিহতরা মূলত সাধারণ বেসামরিক, যারা পেনশন নিতে গিয়েছিলেন, জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আঞ্চলিক প্রশাসক ভাদিম ফিলাশকিন জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইয়ারোভা ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত, যেখানে রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল প্রায় ১০টা ৪০ মিনিটে পেনশন বিতরণের সময় হামলাটি সংঘটিত হয়। নিহতদের মধ্যে বেশিরভাগ প্রবীণ নাগরিক। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো হামলাটিকে “নির্দেশিত বিমান বোমা হামলা” আখ্যা দিয়েছেন। হামলায় স্থানীয় ডাক বিভাগের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কি ঘটনাকে “নির্মম হামলা” হিসেবে বর্ণনা করেছেন এবং যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি–২০ দেশগুলোর কাছে কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া ডোনেৎস্ক অঞ্চলের অন্যান্য এলাকায় রুশ গোলাবর্ষণে আরও তিনজন নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD