শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে টানা দুই দিনের সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রতিবাদ থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জেনারেশন জেডের নেতৃত্বে তরুণরা বিক্ষোভ আরও তীব্র করে তুললে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ।

বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন প্রধানমন্ত্রী অলির ব্যক্তিগত বাড়িতে। তিনি তখন সরকারি বাসভবন বালুয়াটারে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের আবাসও হামলার হাত থেকে রক্ষা পায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডে লণ্ডভণ্ড ঘরবাড়ি।

শুধু বর্তমান প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নন, ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের পাশাপাশি সাবেক নেতারাও বিক্ষোভকারীদের নিশানায় পরিণত হন। যোগাযোগমন্ত্রী প্রীতি সুব্বা গুরুং-এর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, আর্থিকমন্ত্রী বিষ্ণু পাওডেলের বাসভবনে চলে পাথর নিক্ষেপ। সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ‘প্রচণ্ড’ ও শেরবাহাদুর দেউবার বাড়িও ভাঙচুর হয়। জ্বালানি মন্ত্রী দীপক খাড়কার বাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার হাজারো মানুষ শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞার বিরুদ্ধেই নয়, সরকারের ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিবারতন্ত্রের বিরুদ্ধেও সরব হয়। ‘নেপো বেবিস’ ও ‘নেপো কিডস’ স্লোগান তুলে তারা নেতাদের সন্তানদের অবৈধ সুবিধা পাওয়ার প্রতিবাদ জানায়।

এর আগে, উত্তেজিত জনতা সংসদ ভবনে প্রবেশ করে অগ্নিসংযোগ করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন, যা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।

বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দেন “দুর্নীতি বন্ধ করো, সামাজিক মাধ্যম নয়” এবং “তরুণ সমাজ দুর্নীতির বিরুদ্ধে”। আন্দোলনকারীদের দাবি, সরকারের দুর্নীতি ও দমননীতি বন্ধ না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।

আন্দোলনকারীদের এক জন, নারায়ণ আচার্য বলেন, “আমাদের তরুণ ভাইয়েরা নিহত হয়েছে, আমরা ন্যায়বিচার চাই। এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত লড়াই চলবে।” অপর এক বিক্ষোভকারী দুর্গনাথ দাহাল অভিযোগ করেন, “ওলির সরকারের দমননীতিতে অসংখ্য তরুণ প্রাণ হারাচ্ছে। এই সরকার থাকলে সাধারণ মানুষ কখনও স্বস্তি পাবে না।”

পদত্যাগের পরও নেপালের পরিস্থিতি উত্তপ্ত রয়ে গেছে, এবং দেশজুড়ে আন্দোলনের বিস্তার আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: এনটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD