শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

দলীয় চাপে জাপানের প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভেতরে বিভক্তি এড়াতে তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে ইশিবা নেতৃত্বাধীন এলডিপি জোট ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়ে এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়। সে সময় পদত্যাগের খবর অস্বীকার করলেও, দলীয় চাপের মুখে তিনি অবশেষে দায়িত্ব ছাড়তে বাধ্য হলেন।

ইশিবা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করাই ছিল তার প্রধান লক্ষ্য। তবে সাম্প্রতিক পরাজয়ের ফলে পার্লামেন্টের দুই কক্ষেই এলডিপির প্রভাব কমে গেছে, যা সরকারের নীতিগত কার্যক্রম বাস্তবায়নকে আরও জটিল করে তুলেছে।

রয়টার্স, আল-জাজিরা ও সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় জাপানের কৃষিমন্ত্রী এবং এক সাবেক প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক করে তাকে পদত্যাগে রাজি করান।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা, সিএনএন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD