জাপানের রাজপরিবারের উত্তরসূরি সংকট নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ২০২২ সালে এক রক্ষণশীল বিশেষজ্ঞ প্যানেল সুপারিশ করেছিল, সিংহাসন উত্তরাধিকার কেবল পুরুষ সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হোক। তবে নারীদের বিয়ের পরও রাজকীয় মর্যাদা ধরে রাখা এবং আনুষ্ঠানিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার প্রস্তাব রাখা হয়।
এই প্রস্তাব থেকে নতুন প্রশ্ন ওঠে— রাজকন্যাদের স্বামী ও তাদের সন্তানরা কি রাজপরিবারের অংশ হবেন? বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হলেও আপাতত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
এ পরিস্থিতিতে রাজপুত্র হিসাহিতোর কাঁধেই জাপানি রাজপরিবারের ভবিষ্যৎ দায়িত্ব এসে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন রাজপ্রাসাদ দফতরের প্রধান শিংগো হাকেতা। তার মতে, উত্তরসূরির লিঙ্গ নিয়ে না ভেবে এখন মূল লক্ষ্য হওয়া উচিত রাজতন্ত্র টিকিয়ে রাখা।
এদিকে রাজপরিবার আপাতত ব্যস্ত হিসাহিতোর প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান ঘিরে।
সূত্র: সিএনএন।