শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

কর ফাঁকির দায় স্বীকার করে পদত্যাগ ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

ব্রিটেনে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার কর ফাঁকির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “কর সংক্রান্ত বিষয়ে নতুন বাড়ি কেনার পর আমি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিইনি। এটি একটি ভুল ছিল এবং এর পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। আমি দুঃখিত।”

অ্যাঞ্জেলার এই পদত্যাগকে বিশ্লেষকরা ব্রিটিশ সরকার ও লেবার পার্টির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও রেইনারের পদত্যাগে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “রেইনারের এই বিদায়ে আমি অত্যন্ত দুঃখিত, তবে তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।”

রেইনার নতুন বাড়ি কেনা ও কর সম্পর্কিত তথ্য গোপন করার অভিযোগে বেশ কিছুদিন ধরেই বিতর্কের মুখে ছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে তার রাজনৈতিক অবস্থানও চাপে পড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে তিনি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD