শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

বিশ্ব বুদ্ধিমত্তা শিল্প প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

২০২৫ সালের বিশ্ব বুদ্ধিমত্তা শিল্প প্রদর্শনী গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) ছোংছিং শহরে শুরু হয়েছে। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্লাস’ এবং ‘বুদ্ধিমত্তা সংযুক্ত নতুন শক্তি যানবাহন’- শীর্ষক বিষয়বস্তুকে কেন্দ্র করে, এই প্রদর্শনীতে মোটরগাড়ি এবং কম্পিউটিং শক্তিসহ ১০টিরও বেশি শিল্প বাস্তুতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ১০০টিরও বেশি নতুন শিল্পমান, পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হবে। বুদ্ধিমত্তা সংযুক্ত নতুন শক্তি যানবাহন, ডিজিটাল শহর, বুদ্ধিমান রোবট, নিম্ন-উচ্চতার অর্থনীতি এবং স্মার্ট হোম এই পাঁচটি বিশেষ বিভাগ স্থাপন করা হয়েছে। ১ লাখ ৩ হাজার বর্গমিটারের অভ্যন্তরীণ প্রদর্শনী এলাকা এবং ৪০ হাজার বর্গমিটারের বহিরঙ্গন এলাকাসহ, এই এক্সপোতে ৬০০টিরও বেশি শীর্ষস্থানীয় দেশীয় এবং আন্তর্জাতিক কোম্পানি অংশ নিচ্ছে, যারা ৩ হাজারটিরও বেশি নতুন পণ্য, প্রযুক্তি এবং অর্জন প্রদর্শন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে, ‘চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন-সিএমজি চায়না নিউ এনার্জি ভেহিকেল চ্যালেঞ্জ’ শীর্ষক ইভেন্ট আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি এবং ছোংছিং মিউনিসিপ্যাল ​​গভর্নমেন্টের যৌথ প্রযোজনায়, এই ইভেন্টটি ‘ক্রীড়া প্লাস সংস্কৃতি এবং পর্যটন’কে সমন্বিত করছে।
প্রদর্শনীটি ৮ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং এতে ২০২৫ এশিয়া-প্যাসিফিক রোবোকপ ছোংছিং আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্টসহ ছয়টি পেশাদার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। চতুর্থ রোবোটিক্স স্ট্যান্ডার্ডাইজেশন এবং গুরুত্বপূর্ণ টেকনোলজি সেমিনারসহ সাতটি শিল্প বিনিময় ইভেন্টও অনুষ্ঠিত হবে। তিনটি বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র আকারের এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন ম্যাচমেকিং ইভেন্টসহ বেশ কয়েকটি কার্যক্রমের অনুষ্ঠিত হবে। এক্সপো চলাকালীন, ২৯৮টি গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাক্ষরিত হবে, যার আনুমানিক মূল্য ২০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD