শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

আজ মুক্তি পাচ্ছে ‘রেড সিল্ক’: চীন-রাশিয়া সাংস্কৃতিক বন্ধন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

চীন-রাশিয়া যৌথ প্রযোজনার চলচ্ছিত্র ‘রেড সিল্ক’ ৬ সেপ্টেম্বর (শনিবার) চীনজুড়ে মুক্তি পাবে। চলচ্চিত্রটি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দুটি শক্তির একযোগে লড়াইয়ের গল্প বলে।

গত (বৃহস্পতিবার) বেইজিংয়ে চলচ্চিত্রটির চীনা প্রিমিয়ারে জানানো হয়, চলচ্চিত্রটি অসংখ্য স্থানে চিত্রায়িত হয়েছে। চলচ্চিত্রটি উভয় পক্ষের প্রজ্ঞাকে মূর্ত করেছে এবং “চীন-রাশিয়া সাংস্কৃতিক বর্ষ”-এর সম্ভাবনাকে সম্পূর্ণরূপে উন্মোচন এবং চলচ্চিত্র সহযোগিতা জোরদার করার সর্বশেষ প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে।
এর আগে ‘রেড সিল্ক’ ২০শে ফেব্রুয়ারি রাশিয়ায় মুক্তি পায় এবং সর্বমহলে প্রশংসিত হয়। দর্শকরা চলচ্চিত্রের ‘আকর্ষণীয় প্লট’ এবং ‘অ্যাকশন দৃশ্যের’ বিশেষভাবে প্রশংসা করেন।

চলতি বছরের শুরু থেকে, চীন-রাশিয়া চলচ্চিত্র সহযোগিতা ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান আরও গভীর হয়েছে। ‘২০২৫ চীন চলচ্চিত্র উত্সব’ মে মাসে রাশিয়ার মস্কো, কাজান ও সেন্ট পিটার্সবার্গে সফলভাবে অনুষ্ঠিত হয়। আর ‘২০২৫ রাশিয়া চলচ্চিত্র উত্সব’ ১লা সেপ্টেম্বর থেকে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত বেইজিং, সি নিং, ও লানচৌতে অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD